,

‘বিহারের ১৯ শতাংশ মুসলিমের কোনো নেতা নেই’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অল ইন্ডিয়া মজলিস-ই-ইন্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান ও ভারতের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েইসি।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের ১৯ শতাংশ মানুষ মুসলিম হলেও তাদের কোনো নেতা নেই বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইন্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। আজ সোমবার তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আজ বিহার বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর কয়েক ঘণ্টা পরই বিহারের মুসলিমদের নেতা থাকা না থাকা নিয়ে মন্তব্য করেন এআইএমআইএম প্রধান ও হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েইসি।

তিনি বলেন, ‘যাদব, পাসওয়ান, ঠাকুর… সব সম্প্রদায়ের নেতা রয়েছে, কিন্তু বিহারের ১৯ শতাংশের মুসলিমের একজন নেতা নেই!’

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বিহারের ১৩ কোটি জনসংখ্যার ১৭ দশমিক ৭ শতাংশ মুসলিম। ২০২০ সালের নির্বাচনে এ রাজ্যে চমকে দিয়েছিল এআইএমআইএম। ওই নির্বাচনে পাঁচটি আসনে জয়লাভ করেছিল তারা। যদিও পরে তাদের মধ্যে চার বিধায়ক আরজেডিতে যোগ দেন।

গত সেপ্টেম্বর মাসে বিহারে নির্বাচনী প্রচারে এসে ওয়েইসি বলেন, এআইএমআইএম, কংগ্রেস ও আরজেডির নেতৃত্বে বিরোধী শিবিরে যোগ দিতে রাজি আছে। তবে অপরপক্ষ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন না।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে