,

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে

news-image

অনলাইন ডেস্ক : সেপ্টেম্বর মাসে দেশে আবারও মূল্যস্ফীতি বেড়েছে। আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ মাসে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে। আগের মাস আগস্টে এ হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। গত বছরের একই সময়ে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।

বিবিএসের তথ্যমতে, সেপ্টেম্বর মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। সেপ্টেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। সেপ্টেম্বর মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ, আগস্ট মাসে যা ছিল ৮ দশমিক ৯০ শতাংশ। আর গত বছরের সেপ্টেম্বরে খাদ্য খাতে ১০ দশমিক ৪০ ও খাদ্য বহির্ভূত খাতে ৯ দশমিক ৫০ শতাংশ হারে মূল্যস্ফীতি হয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, বাসাভাড়া, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয়ের ঊর্ধ্বগতি এবং টাকার মান হ্রাস মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে। একই সঙ্গে ডলারের উচ্চ বিনিময় হার ও আমদানি ব্যয়ের চাপও সার্বিক মূল্যস্ফীতি বাড়িয়েছে।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু