,

২৫ লক্ষ রুপির গাড়ি উপহার পেলেও ভারতে চালাতে পারবেন না অভিষেক

news-image

স্পোর্টস ডেস্ক : সবশেষ এশিয়া কাপে প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম ছিলেন অভিষেক শর্মা। মারকুটে ব্যাটিংয়ে প্রায় প্রতিটা ম্যাচেই বড় রান পেয়েছেন তিনি। আরব আমিরাতে হওয়া এই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন অভিষেক। পুরস্কার হিসেবে পেয়েছেন ভারতীয় মুদ্রায় ২৫ লক্ষ রুপির গাড়ি।

ফাইনালের পর সেই গাড়ির চাবি অভিষেকের হাতে তুলে দেওয়া হয়। সেটির সঙ্গে ছবিও তুলেছেন তিনি। পরে শুভমান গিলকে নিয়ে গাড়ির ভেতরে বসে পড়েন। সেখানেও একবার সেলফি তোলা চলে। মনে করা হয়েছিল, গাড়ি নিয়ে ভারতে ফেরা সময়ের অপেক্ষা। তা আপাতত হচ্ছে না। ভারতে সেই গাড়ি আনতে বা চালাতে পারবে না অভিষেক। সরকারের একটি নিয়মের কারণে আটকে গেছেন তিনি।

অভিষেককে যে গাড়িটি দেওয়া হয়েছে, সেটির স্টিয়ারিং বাঁ দিকে। ভারতের নিয়ম অনুযায়ী তা অবৈধ। ভারতীয় গাড়িতে ডান দিকে স্টিয়ারিং থাকতে হবে। না হলে ভারতের রাস্তায় সেই গাড়ি আইনিভাবে চালানো যাবে না। বাঁ দিকে স্টিয়ারিং থাকা গাড়ি ভারতে আনাও যাবে না। প্রসঙ্গত, আরব আমিরাতসহ আরবের বহু দেশে গাড়িতে বাঁ দিকে স্টিয়ারিং থাকে। ইউরোপেও অনেক দেশে এই নিয়ম।

এশিয়া কাপে সাত ইনিংসে খুনে ব্যাটিংয়ে ৩১৪ রান করেছেন অভিষেক। এর মধ্যে ফিফটিই করেছেন তিনবার। রান করেছেন স্ট্রাইকরেট দুই শ রেখে। পুরো টুর্নামেন্টে ৩২টি চারের সঙ্গে চার হাঁকিয়েছেন ১৯টি। যদিও ফাইনালে সাফল্য পাননি তিনি। তবে শিরোপা জিততে সমস্যা হয়নি ভারতের।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে