,

নেপালে ভারী বর্ষণে ভূমিধস, নিহত ৫১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৫১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র শান্তি মাহাতের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শান্তি মাহাতো বলেন, ‘শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে রাজাধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জেলায়। সব নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন পাহাড়ি এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এ সব দুর্যোগে নিহত হয়েছেন ৫১ জন এবং এখনও নিখোঁজ আছেন ৪ জন।

নিহত ৪২ জনের মধ্যে ৩৭ জনই নেপালের পূর্বাঞ্চলীয় জেলা ইল্লামের। ইল্লাম জেলা প্রশাসনের কর্মকর্তা সুনিতা নেপাল বলেছেন, “এই নিহততের প্রাণহানির কারণ ভূমিধস। ইল্লামের বিভিন্ন এলাকায় ভূমিধস হচ্ছে। এতে অনেক এলাকায় রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং উদ্ধারকারী বাহিনীর সদস্যদের পায়ে হেঁটে যেতে হচ্ছে। এ কারণে তৎপরতায় গতি আনা যাচ্ছে না।”

নেপলের রাজধানী কাঠমান্ডুর অবস্থাও ভালো নয়। কাঠমান্ডু এবং তার আশপাশের এলাকা দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর পানিগুলোর পানি ব্যাপকভাবে বেড়ে গেছে। এতে এসব নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ইতোমধ্যে প্লাবন দেখা দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু