রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচা মরিচের কেজিতে কমেছে ১৩০ টাকা

news-image

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থালবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ইতিমধ্যে কমতে শুরু করেছে দাম।

জানা গেছে, হিলি স্থালবন্দরের পাইকারী মোকামে কেজিপ্রতি ১৩০ টাকা কমে এখন ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত দুই দিন আগেও ২৬০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাঁচা মরিচ।

ভারতের মধুপুর, বেল ডাঙ্গা, বিহারসহ বিভিন্ন প্রদেশ থেকে আনা হচ্ছে এসব কাঁচা মরিচ। সেগুলো সরবরাহ হচ্ছে ঢাকা, সিলেট, রংপুরসহ বিভিন্ন বাজারে।

আজ রবিবার বিকেলের দিকে হিলি স্থলবন্দরের পাইকারি মোকাম ঘুরে জানা যায়, ভারত থেকে আমদানির পর কমতে শুরু করেছে দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজমা উদ্দীন বলেন, দুর্গাপূজার ছুটি শেষে হিলি স্থালবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। গতকাল শনিবার ভারতের ১১ ট্রাকে ১১০ টন কাঁচা মরিচ এবং আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩ ট্রাকে ২৫ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। পণ্যটি পচনশীল হওয়ায় সব প্রক্রিয়া দ্রুত শেষ করছে হিলি কাস্টমস।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের