,

খাগড়াছড়ির ঘটনায় সংশ্লিষ্টতা নিয়ে যা বলল ভারত

news-image

অনলাইন ডেস্ক : খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার পেছনে ভারতের ‘জড়িত’ থাকার বিষয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশ শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।’

রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে অক্ষম। নিয়মিতভাবে তাদের অন্যত্র দোষ চাপানোর অভ্যাস রয়েছে।’ তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় উগ্রপন্থিদের সহিংসতা, অগ্নিসংযোগ এবং জমি দখলের কর্মকাণ্ডের আত্মসমালোচনা এবং গুরুত্বসহকারে তদন্ত করা ভালো হবে।’

উল্লেখ্য, খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ২৩ সেপ্টেম্বর থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ‘জুম্ম ছাত্র-জনতা’। এই অবরোধ চলাকালে রবিবার খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সংঘর্ষে তিনজন মারা যান। ভারতের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগ ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে ইতোমধ্যেই টানাপোড়েনের সম্পর্কের পটভূমিতে এসেছে। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের পর এই প্রতিক্রিয়া জানানো হয়। যেখানে তিনি বর্তমান সংকটের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত উভয়কেই দায়ী করেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে