,

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

news-image

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (সদ্য বহিষ্কৃত) জাহিদ খাঁন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (সদ্য বহিষ্কৃত) জাহিদ খাঁন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন।

আজ শনিবার বেলা ৩টায় পূর্ব জাফলং ইউনিয়নের সোহরাব আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার মাকে।

জানা যায়, মায়ের মৃত্যুতে শেষবারের মতো দেখার অনুরোধ জানিয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে সাড়ে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

পুলিশের একটি প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তায় তাকে জানাজাস্থলে আনা হয় এবং পুরো সময়জুড়ে পুলিশ সদস্যরা তাকে ঘিরে রাখেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, জানাজা শেষে আবারও তাকে পুলিশ পাহারায় কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনা ঘটে। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় জাহিদ খাঁন বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে