রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদুল আলম গাজায় পৌঁছেছেন দাবিতে ছবিটি ভুয়া

news-image

অনলাইন ডেস্ক : গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা শুরু করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসা পেশাজীবীদের সঙ্গে একটি জাহাজে গাজার উদ্দেশে যাত্রা করেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে গাজায় তার পৌঁছানোর যে দাবি করা হচ্ছে, সেটি ভুয়া বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার টিম।

ছবিতে দেখা যায়, শহিদুল আলম ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের সামনে শিশুদের খাবার ও পানি বিতরণ করছেন। দাবি করা হয়, তিনি গাজায় পৌঁছে ত্রাণ বিতরণ করছেন।

তবে অনুসন্ধানে জানা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি এবং এটি বাস্তব কোনো ঘটনার প্রতিচ্ছবি নয়।

রিউমার টিম জানায়, শহিদুল আলম যাত্রাপথে থাকা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) ‘কনশানস’ নামের জাহাজে রয়েছেন।

এছাড়া শহিদুল আলম নিজেও তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে যাত্রাপথের বিভিন্ন মুহূর্ত নিয়মিতভাবে শেয়ার করছেন। তবে কোথাও তিনি গাজায় পৌঁছানোর কিংবা ত্রাণ বিতরণের কোনো তথ্য প্রকাশ করেননি।

রিউমার টিম আরও জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, খাগড়াছড়ির সাম্প্রতিক ইস্যু, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে বলে প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের