,

স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, খোঁড়া হয়েছিল কবরও

news-image

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : প্রায় ১১ লাখ টাকা আত্মসাৎ করার জন্য স্ত্রী, শাশুড়ি ও দাদি শাশুড়ি মিলে এক যুবককে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবারাত দেড়টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মুন্সি গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ঠান্ডু বেপারী (৩৫) সদরপুর উপজেলার ছলেনামা এলাকার বেপারীডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপে নিজের ব্যবসা পরিচালনা করেন। তার জমানো ১১ লাখ টাকা ছিল। সেই টাকা গুলো আত্মসাতের উদ্দেশ্যে এই হত্যাচেষ্টা হয়েছে জানা গেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে ঠান্ডু বেপারীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। পরে গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় রাত আনুমানিক দেড়টার দিকে তার স্ত্রী লাবনী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম ও দাদি শাশুড়ি জনকী বেগম মিলে তাকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যাচেষ্টা করেন। এর আগে পাশের ঘরের বারান্দায় একটি কবর খুঁড়ে প্রস্তুত করে রাখা হয়।

তবে মুখে দাড়ি থাকায় গলা পুরোপুরি না কাটায় ঠান্ডু বেপারী বেঁচে যান। পরবর্তীতে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়। তিনি বলেন, ‘প্রথামকিভাবে জানা গেছে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্ির দাবি জানিয়েছেন স্থানীয়রাও।র

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে