রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবে শুরু হতে পারে রমজান মাস, জানা গেল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী বছর পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে সে সম্পর্কে সম্ভাব্য ধারণা দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।সংযুক্ত আরব আমিরাতের বিজ্ঞানীরা জানান, রমজান শুরু হতে এখনো ১৩৯ দিন বাকি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, ১৪৪৩ হিজরির পবিত্র রমজান মাস কবে শুরু হবে সে সম্পর্কে ধারণা দিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান ব্যাখ্যা করেছেন, রমজানের চাঁদ সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে দৃশ্যমান হবে। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরেই চাঁদটি অস্ত যাবে, ফলে সেদিন সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা অসম্ভব হবে।

এই কারণে, চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করে, রমজানের প্রথম দিন হবে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। প্রাথমিক গণনা অনুসারে, এটিই রমজানের সম্ভাব্য তারিখ।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরে বাংলাদেশে চাঁদ দেখা যায়। সেক্ষেত্রে বাংলাদেশে সম্ভাব্য তারিখ হতে পারে ১৮ ফেব্রুয়ারি।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের