,

মৌকে দেখে পালিয়ে যান পরীমণি, আর ফেরেননি

news-image

বিনোদন ডেস্ক : কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি; আর তা নিয়ে ভক্তদের আগ্রহও থাকে তুঙ্গে। সম্প্রতি নানা অজানা কথা প্রথমবারের মতো শোনালেন এই নায়িকা।

মূলত, মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে পরীমণির অজানা নানা গল্প উঠে আসে। সেখানে পরী জানান, ছোটবেলায় নাচ শেখার জন্য একটি স্কুলে ভর্তি হয়েছিলেন; সেখানে বিখ্যাত নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ-কে দেখেন পরীমণি। এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, ভয়ে-লজ্জায় ক্লাস ছেড়ে পালিয়ে যান, আর ফেরেননি।

প্রায় ১০০ মিনিটের এই পর্বে পরীমণি তার ব্যক্তিগত জীবনের অনেক না বলা কথা তুলে ধরেছেন। পডকাস্টে পরীমণি জানান, এখন তিনি অনেক ভেবেচিন্তে কাজ করেন, যা আগে করতেন না। তার দুই সন্তান পুন্য ও প্রিয়মের জন্যই তার জীবনে এই পরিবর্তন এসেছে। আগে সঞ্চয়ের কোনো অভ্যাস না থাকলেও এখন তিনি নিয়মিত সঞ্চয় করছেন সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে।

মজার ছলে এই অভিনেত্রী বলেন, ‘আমি এখন পূণ্য ও প্রিয়মের মা। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখাশোনা করতে চাই।’

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় তৈরি এই বিশেষ পডকাস্ট আগামী শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার করার কথা রয়েছে। বলা বাহুল্য, এই পডকাস্টে পরীমণির জীবনের অজানা-না বলা অনেক গল্পই দর্শক-শ্রোতাদের সামনে উঠে আসবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে