,

গুম-খুন-ভোট কারচুপির জন্য আ. লীগকে বিচারের আওতায় আনতে হবে: ডা. জাহিদ

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘জনগণের ওপর জুলুম-অত্যাচার, গুম, খুন এবং ভোট কারচুপির জন্য আওয়ামী লীগকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যারা এ গণহত্যাকারী এবং গণদুশমনদের আদেশ দিয়েছেন, সেই সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে দলের বড় নেতা, কর্মী এবং অতি-উৎসাহী সরকারি কর্মকর্তা-কর্মচারী সবাইকেই আইনের মুখোমুখি হতে হবে। ’

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি কখনোই কোনো দলকে নিষিদ্ধ করার সরকারি বা আদালতের সিদ্ধান্তে বিশ্বাসী নয়। কে রাজনীতিতে থাকবে আর কে থাকবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক একমাত্র জনগণ। তবে, দেশে যারা গুম, এনকাউন্টার, আয়নাঘরের মতো বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে, তাদের বিচার নিশ্চিত করা বিএনপির প্রধান লক্ষ্য।’

তিনি বলেন, ‘শুধু একাত্তরের বিষয় নয়, গত ১৫ বছরে যারা দিনের ভোট রাতে চুরি করেছে, তাদেরও অনুশোচনা করতে হবে। জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ক্ষমা করা বা না করার সিদ্ধান্ত জনগণ নেবে।’

ডা. জাহিদ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে এমন কোনো আশঙ্কা বিএনপি করে না। গণতন্ত্রের জন্য আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ এবং তারা ভীত বা সন্ত্রস্ত নয়।’

শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপির এ নেতা বলেন, ‘যদি উনি সত্যিকার অর্থে রাজনীতিবিদ হতেন, তবে মাঠেই রাজনীতি মোকাবিলা করতেন, ৫ আগস্ট উনি পালাতেন না। তার পালানো নিজের প্রতি করা অন্যায়ের কারণে মনের দুর্বলতা প্রকাশ করেছে।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে