,

ট্রাম্পের নতুন সিদ্ধান্তে শঙ্কায় হলিউড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক পোস্টে তিনি লেখেন, ‘দীর্ঘদিনের অন্তহীন সমস্যার সমাধানে আমি যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত যেকোনো সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করব।’ তবে তিনি কবে থেকে এ শুল্ক কার্যকর হবে বা কীভাবে তা বাস্তবায়িত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এ বছরের মে মাসেও ট্রাম্প একই হুমকি দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, মার্কিন চলচ্চিত্রশিল্প ‘অতি দ্রুতগতিতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে’। তখন তিনি বাণিজ্য মন্ত্রণালয় এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন।

চলচ্চিত্রশিল্পের জন্য এর প্রভাব এখনও স্পষ্ট নয়। হলিউড যুক্তরাষ্ট্রের অর্থনীতির একটি বড় খাত, যা ২০২২ সালে ২৯০ কোটি (২৭৯ বিলিয়ন) ডলারের বিক্রয় আয় করেছে এবং ২৩ লাখেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছে বলে মোশন পিকচার অ্যাসোসিয়েশনের তথ্য জানিয়েছে।

তবে হলিউডে ধর্মঘট এবং কোভিড মহামারির পর থেকে দর্শকরা সিনেমা হলে না গিয়ে ঘরে বসে সিনেমা দেখতে শুরু করায় শিল্পটি আবার গতি ফিরে পেতে হিমশিম খাচ্ছে।

ট্রাম্প তার পোস্টে টেলিভিশন সিরিজের প্রসঙ্গ তোলেননি, যা দিন দিন আরও লাভজনক ও জনপ্রিয় হয়ে উঠছে।

গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, তিনি ব্র্যান্ডেড ফার্মাসিউটিক্যাল পণ্য, রান্নাঘরের ক্যাবিনেট, আসবাবপত্র এবং ভারী ট্রাকের ওপর ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত আলাদা আলাদা শুল্ক আরোপ করবেন।

তিনি যোগ করেন, বুধবার থেকেই এগুলো কার্যকর হবে। আর কোনো কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন কারখানা না গড়ে, তাহলে ওষুধপণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প আমদানিকৃত আসবাবপত্রের প্রসঙ্গও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, উত্তর ক্যারোলাইনা ‘সম্পূর্ণভাবে তাদের আসবাবপত্র শিল্প চীনসহ অন্যান্য দেশের কাছে হারিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে