,

৫০০ ড্রোন ও ৪০ মিসাইল দিয়ে কিয়েভে ভয়াবহ হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে প্রায় ৫০০টি ড্রোন ও ৪০টি মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত হামলা অব্যাহত রয়েছে। এ ঘটনায় চারজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব তথ্য জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ আক্রমণ।

জেলেনস্কি বলেন, ‘হামলায় কিঞ্জাল নামের শক্তিশালী ক্রুজ মিসাইলও ব্যবহার করেছে রাশিয়া।’

এ হামলা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার সময়েই চালানো হয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘এভাবেই রাশিয়া তাদের আসল অবস্থান প্রকাশ করছে।’

ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রুশ ড্রোন ও মিসাইল হামলার কারণে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সারাদেশে বিমান হামলার সতর্কতা জারি ছিল। রোববার সকালে রাজধানী কিয়েভের আকাশে বিস্ফোরণের ধোঁয়া ভাসতে দেখা যায়।

এদিকে কিয়েভে বোমাবর্ষণের মধ্যেই পোল্যান্ড তার আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে