,

সাইফুজ্জামান-রুকমীলাসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

news-image

অনলাইন ডেস্ক : ব্যবসায়ীদের চাপ ও ভয়ভীতি দেখিয়ে ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামানসহ আটজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার দুদকের উপসহকারী পরিচালক রুবেল হোসেন বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, ইম্পেরিয়াল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আব্দুল আজীজ, ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মডেল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ মিছাবাহুল, ক্রিসেন্ট ট্রেডার্সের স্বত্বাধিকারী সৈয়দ নুরুল ইসলাম ও রেডিয়াস ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ফরিদ উদ্দিন।

মামলার এজাহারে বলা হয়, আসামি সাইফুজ্জামান চৌধুরী সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায় নিজে ইউসিবিএল ব্যাংকের মালিক ও সাবেক পরিচালক হয়ে তার স্ত্রীকে ওই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী সাইফ পাওয়াটেক লিমিটেড ও ই-ইঞ্জিনিয়ারিং পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহল আমিনকে চাপ ও ভয়ভীতি দেখিয়ে ঘুস বাবদ বিভিন্ন গ্রাহকের কাছ থেকে অর্থ আদায় করেন।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল