নাসিরনগরে ব‍্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

news-image

আকতার হোসেন ভূইঁয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক চা ব‍্যবসায়ীকে কুপিয়ে হ‍ত‍্যা করেছে দুর্বৃত্তরা। নিহত  যুবকের নাম রহমান মিয়া (৩০)। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোঃ রহমান মিয়া ওই গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার  রাত সাড়ে  ১২ টার দিকে স্থানীয় আতুকুরা বাজার থেকে প্রতিদিনের ন‍্যায় চায়ের দোকান বন্ধ করে বাড়িতে এসে স্ত্রীকে রাতের খাবার দিতে বলে সে ঘরের বাহিরে টয়লেটে যায়। কিছুক্ষণ পরই তার স্ত্রীর চিৎকারে পরিবার ও পাশ্ববর্তী লোকজন ছুটে এসে বাড়ির পাশে ১৫-২০ হাত দূরে রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকজন  উদ্ধার করে  চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

সংবাদ পেয়ে নাসিরনগর থানার পুলিশ নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে ভিকটিমের মৃতদেহের সুরাতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত তানভীর আহমেদ হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি