,

ভালো নির্বাচন করা ছাড়া বিকল্প নেই: ইসি মাছউদ

news-image

অনলাইন ডেস্ক : ভালো নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সম্মেলনে এ কথা বলেন তিনি।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। এজন্য ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই।’

নির্বাচন কমিশনার বলেন, ‘সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করা ইসির ওপর আমানত। ইহকাল, পরকালে জবাবদিহিতা আছে। ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।’

একই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে কমিশন। একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেওয়া হবে।

নির্বাচন কমিশনের ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘আমাদের ওপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা বারবার বলছেন ঐতিহাসিক নির্বাচন করব। আমরা অনুরাগ, বিরাগের বশবর্তী না হয়ে, আইন মেনে কাজ করব। আমরা অন্যায় নির্দেশনা দেব না। বেআইনি নির্দেশনা, কারও পক্ষে কাজ করার নির্দেশনা দেব না। সঠিক কাজটি সঠিকভাবে কাজ করার নির্দেশনা দেব।’

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল