,

ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর সন্তান প্রসব

news-image

কুড়িগ্রাম সদর হাসপাতালে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রী (১২) বুধবার রাতে ছেলে সন্তান প্রসব করেছে। সন্তান প্রসবের পর ধর্ষকের হুমকিতে জীবনের নিরাপত্তা চাওয়ায় বর্তমানে ভুক্তভোগীকে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীর বাবা জানান, জেলার নাগেশ্বরী খামারহাসনাবাদ খেফনীটারী গ্রামের মৃত আবুবকর সিদ্দিকের ছেলে জাকিরুল ইসলাম (২০) তার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তারা প্রথমে মনে করেছিলেন পেটে টিউমার হয়েছে। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর বাবা বলেন, ঢাকায় রিকশা চালাই। স্ত্রী মানসিক ভারসাম্যহীন, এই সুযোগে জাকিরুল আমার মেয়েকে ধর্ষণ করে। হাসপাতালের আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম জানান, সদ্যভূমিষ্ঠ বাচ্চাটিকে হত্যা করা হবে-এমন হুমকি পেয়ে ভুক্তভোগীর বাবা নিরাপত্তার আবেদন করেন। তার আবেদনের পর পুলিশকে জানিয়ে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম আরও জানান, বুধবার অন্তঃসত্ত্বা মাকে হাসপাতালে আনা হয়। ওই সময় মা ও শিশুর অবস্থা সঙ্কটাপন্ন ছিল। বয়স কম হওয়ায় মেয়েটির শারীরিক গঠন সন্তান প্রসবের উপযুক্ত ছিল না। ডাক্তার-নার্সদের দক্ষতায় তাদের বাঁচানো গেছে। তবে মায়ের শারীরিক অবস্থা এখনো নাজুক। এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খান মো. শাহ্‌রিয়ার বলেন, ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি মামলা করেছেন। এখনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তবে চেষ্টা অব্যাহত আছে

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে