বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ধরা পড়ল ৪ কেজির ‘রানি ইলিশ’, ১০ হাজার টাকায় বিক্রি

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে চার কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। নিলামে সেটি ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মাছটি চেয়ারম্যান ঘাটের মেসার্স আল্লাহর দান মৎস্য আড়তে বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়া উপজেলার জেলে মো. নুর উল্লাহ মেঘনা নদীর একটি চরে জাল ফেলেন। কয়েক ঘণ্টা পর ভাটা এলে সেই জাল তুলে দেখেন কিছু সামুদ্রিক মাছের সঙ্গে বড় আকারের একটি রানি ইলিশ ধরা পড়েছে। ভালো দাম পেতে ইলিশটি তিনি চেয়ারম্যান ঘাটের মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে আল্লাহর দান মৎস্য আড়তে বিক্রি করেন। জমিদার হাজী বেপারী ১০ হাজার টাকায় ইলিশটি কিনে নেন। বড় আকারের এই রানি ইলিশটি এক নজর দেখতে অনেকে ভিড় জমান আড়তে।

জেলে নুর উল্লাহ বলেন, চরঘেরা জালে কখনো এত বড় মাছ পাওয়া যায় না। আমরা পোয়া মাছসহ বিভিন্ন মাছ পাই। তা দিনে এনে দিনে বিক্রি করি। আজ চার কেজির রানি ইলিশ পেলাম। ভালো দামে বিক্রি করেছি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি।

আল্লাহর দান মৎস্য আড়তের স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. আকবর বলেন, নদীতে এখন বড় সাইজের ইলিশ ধরা পড়ছে না বললেই চলে। তবে ব্যতিক্রম হিসেবে এত বড় রানি ইলিশ পাওয়া সত্যিই আনন্দের বিষয়। বর্তমানে ভরা মৌসুমেও মাছের আকাল রয়েছে। যার ফলে জেলে, ব্যবসায়ী, আড়তদার, শ্রমিক সবাই ঋণে জর্জরিত। কেউ মাছ পাচ্ছেন আবার কেউ পাচ্ছেন না। মাছ পেলে সবার মুখে হাসি ফুটত।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, প্রায়ই বড় বড় মাছ পাওয়া যায় এবং দামও ভালো পাওয়া যায়। মৎস্য সংরক্ষণে সরকারের দেওয়া বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করায় নদীতে বড় আকৃতির মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি সামনে জেলেরা সাগরে বড় আকৃতির মাছ আরও বেশি বেশি পাবেন। যা জেলেদের মুখে হাসি ফোটাবে এবং বাজারেও সাড়া ফেলবে।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি