,

আজ সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর

news-image

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলা হয়েছে, দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে তার জন্য সরকারকে সাধুবাদ।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নুরুল হক নুরের চিকিৎসা হবে বলে দলটির নেতারা জানিয়েছেন।

গত ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেধড়ক লাঠিপেঠায় গুরুতর আহত হন নুর। এরপর থেকে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন ডাকসুর সাবেক এ ভিপি।

ওই হামলায় জড়িতদের শাস্তিও দাবি করে আসছে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল।