,

ভারতে ঢুকতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, অতঃপর…

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনারুল আজম আনারের জামাই জুবায়ের হোসেনকে আটক করেছে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে আটক করে রাতেই তাকে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে শুক্রবার বিকেলে জালিয়াতি মামলায় চুয়াডাঙ্গা আদালতে নেওয়া হলে তাকে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার জুবায়ের বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবীরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর। তিনি বলেন, ‘দর্শনা থানার জালিয়াতির মামলায় জুবায়ের হোসেনকে শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।’

এ প্রসঙ্গে দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ তুহিন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে গেদে ইমিগ্রেশনের কর্মকর্তারা দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক মো. জুবায়ের হোসেনকে আমাদের কাছে হস্তান্তর করেন।’

তিনি আরও জানান, জুবায়ের গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে পাসপোর্টে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গমন করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার তিনি বাংলাদেশ থেকে গমন না করেও ভুয়া গমন দেখিয়ে এন্ট্রি করতে গেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটকের পূর্ব পর্যন্ত জুবায়ের ভারতে অবস্থানকালে বাংলাদেশি ইমিগ্রেশন সিল জালিয়াতি করছিলেন জানিয়ে তুহিন বলেন, ‘এই ব্যাপারে আমি বাদী হয়ে দর্শনা থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করি এবং তাকে থানায় সোপর্দ করি।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর