,

বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল আউয়ালের মতবিনিময়

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও স্থপতি মোহাম্মদ আবদুল আউয়াল নবীনগর প্রেসক্লাবে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় নবীনগর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মোহাম্মদ আবদুল আউয়ালকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।মতবিনিময় কালে আবদুল আউয়াল বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাই জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরা আপনাদের দায়িত্ব। আমি নবীনগরকে আধুনিকভাবে সাজাতে চাই, আমার মেধা ও শ্রম দিয়ে উন্নয়নের স্বাক্ষর রাখতে চাই।”

তিনি আরও বলেন, একজন স্থপতি হিসেবে নবীনগরের অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তাঁর জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে চাই। পাশাপাশি বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সাংবাদিকদের মাধ্যমে এ বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।

সভা শেষে মোহাম্মদ আবদুল আউয়াল নবীনগরের সর্বস্তরের মানুষের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড