,

চাকসু নির্বাচনে অংশ নেবেন না : রাফি

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।

আজ বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন রাফি। নিচে তার পোস্টটি তুলে ধরা হলো:

আমি রাজনীতিতে নতুন, বিগত সময়ে কখনো রাজনীতিতে যুক্ত ছিলাম না। একজন বিগেইনার হিসেবে শেখার চেষ্টা করছি। ব্যক্তিগত এবং সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমি আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণ করছি না।

ক্যাম্পাসে আমার সিনিয়র আরও অনেকগুলো সেশন রয়েছে। আমার কাছের অনেক সিনিয়র, জুনিয়র, বন্ধুরা নির্বাচনে অংশগ্রহণ করছে। উনাদের প্রতি আমার সহযোগিতা থাকবে। এছাড়া অন্য কোনো কারণ নেই। কোনো রাজনৈতিক চাপের প্রশ্নই আসে না! এটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং আমার সংগঠনের শীর্ষনেতৃত্বের সাথে আলোচনা অনুযায়ী নেওয়া সিদ্ধান্ত। তাছাড়া নির্বাচনের বাহিরে থেকেও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো কাজে প্রতিবারের ন্যায় আমার সরব অংশগ্রহণ থাকবে। আমি সাংগঠনিক কাজে মনোযোগ চাই। আপাতত নির্বাচনের চেয়ে সংগঠনকে শক্তিশালী করা আমার কাছে মূখ্য বিষয়।

যারা আমাকে উৎসাহ জুগিয়েছিলেন, সাহস দিয়েছিলেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা আমার আজীবন কাম্য।আমিও মানুষ, আমারও ভুল হয়। আপনাদের আলোচনা সমালোচনায় সকল ভুল শুধরে নিয়ে প্রতিনিয়ত নতুন করে আগামীর পথ চলতে চাই। আমাকে দো’ য়ায় রাখবেন।

দেখা হবে অধিকার আদায়ের মিছিলে, সংগ্রামের রাজপথে! ইনকিলাব, জিন্দাবাদ।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে