,

ক্যান্টিন-দোকানে ভিপি-জিএসদের জরিমানা, প্রশাসন বলছে ‘নিয়ম নেই’

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোর ক্যান্টিন ও দোকানের খাবারের মান নিয়ে বিভিন্ন সময়ই শিক্ষার্থীরা অভিযোগ ও আপত্তি তোলেন। নানান সময় মানসম্পন্ন খাবার পরিবেশনের দাবিও ওঠে। তবে খাবার নিয়ে অনিয়মের অভিযোগে এসব ক্যান্টিন-দোকানকে হল সংসদ নেতাদের জরিমানা আরোপ বা সতর্কতামূলক নোটিশ দেওয়ার তথ্য কমই নজরে আসে।

এবার তেমনটিই ঘটেছে। ঢাবির বিভিন্ন হলের সদ্য নির্বাচিত একাধিক হল সংসদ নেতার বিরুদ্ধে ক্যান্টিন মালিক বা দোকানদারদের জরিমানা করার অভিযোগ উঠেছে। তারা ‘এখতিয়ারবহির্ভূতভাবে’ এ ধরনের কার্যক্রম পরিচালনার করায় এরই মধ্যে বিষয়টি বিতর্কেরও জন্ম দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দোকানে খাবার সুস্বাদু করার টেস্টিং সল্ট রাখার অভিযোগে দুটি হলের দুজন দোকানদারকে জরিমানা করেন নবনির্বাচিত হল সংসদ নেতারা। অন্য একটি হলের দোকানিকে ভয় দেখানো বা হুঁশিয়ারি করার অভিযোগও রয়েছে।

হল সংসদ নেতারা এমনটি করতে পারেন কি না—এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, হল প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের জরিমানা করার কোনো বিধান বা ক্ষমতা কারও নেই।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর মাস্টারদা সূর্যসেন হলের এক দোকানে এক কেজি টেস্টিং সল্ট মজুত রাখার অভিযোগে ওই হল সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আজিজুল হক দোকানদারকে তিন হাজার টাকা জরিমানা করেন। এ নিয়ে একটি লিখিত চুক্তিও হয়।

হল সংসদের ভিপি ও দোকানি ওবায়দুল হকের সই করা ওই চুক্তিতে উল্লেখ করা হয়, জরিমানার অর্থ তিনদিনের মধ্যে পরিশোধ না করলে দোকানের চুক্তিনামা বাতিলের জন্য হল প্রশাসনে সুপারিশ করা হবে। জরিমানার অর্থ হল প্রশাসনের মাধ্যমে আদায় করা হবে।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল