সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোজ্য তেলে উৎসে কর বাড়ালো সরকার

news-image

অনলাইন প্রতিবেদক : সরকার সয়াবিনসহ সব ধরনের ভোজ্য তেলে উৎসে কর বাড়িয়ে ১ শতাংশ নির্ধারণ করেছে। এর আগে এই পণ্যের ওপর কোনো ধরনের উৎসে কর ছিল না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (করনীতি) এ কে এম বদিউল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, সানফ্লাওয়ার বীজ ও তেল, পাম তেল এবং ভুট্টার তেল আমদানির ক্ষেত্রে ১ শতাংশ হারে উৎসে কর দিতে হবে।

এর আগে, সরকার সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে অগ্রিম কর ও ভ্যাট থেকে ছাড় দিয়েছিল। তবে এবার উৎসে কর আরোপের ফলে আমদানি ও পরিশোধন খরচ বাড়বে।

এদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে গত আগস্টে সরকার পাম তেলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করে। তবে সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকায় অপরিবর্তিত রয়েছে। নতুন করে উৎসে কর আরোপের ফলে এই দামের ওপর কী প্রভাব পড়ে, তা এখন দেখার বিষয়।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা