,

স্ত্রী-সন্তানকে হত্যার পর ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা!

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের নয়াপাড়ায় স্ত্রী-সন্তানকে হত্যার পর হাবিবুল্লাহ শিপলু (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার সন্ধ্যায় নয়াপাড়া থেকে শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৮) ও চার বছরের ছেলে আরফানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের ভাই অলিউল্লাহ লাভলুর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, নিহত শিপলু একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। সমিতির মালিক প্রতারক রমজান মিয়া গ্রাহকদের প্রায় ৪ কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। মামলায় প্রতারক রমজানের সঙ্গে তাকেও আসামি করা হয়। এরপর থেকে গ্রাহকেরা তাকে টাকার জন্য প্রায় সময়ই চাপ দিত। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে চাপ সইতে না পেরে তিনি গতকাল রবিবার রাতের যেকোনো সময় স্ত্রী-পুত্রকে শ্বাসরোধ করে হত্যার করে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর আরও বিস্তারিত জানানো যাবে।

বাড়িওয়ালা পলাশ ভূঁইয়া বলেন, তিন মাস আগে পরিবার নিয়ে তিনি চারতলার একটি রুম ভাড়া নিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল