রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের ‘পরমাণু অস্ত্রধারী স্থায়ী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করল উত্তর কোরিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়া তাদের মর্যাদা তার আইনে ‘স্থায়ীভাবে অন্তর্ভুক্ত’ ও অপরিবর্তনীয়’ বলে ঘোষণা করেছে।উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশন বলছে ‘দেশের সর্বোচ্চ ও মৌলিক আইনে ‘স্থায়ীভাবে অন্তর্ভুক্ত’ পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার মর্যাদা অপরিবর্তনীয় হয়ে পড়েছে।’

পরমাণু নিরস্ত্রীকরণের দাবির জন্য যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কর্তৃক সম্পাদিত এক বিবৃতিতে দেশটির জাতিসংঘ মিশন বলেছে, ‘সম্প্রতি, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নরদের এক সভায় যুক্তরাষ্ট্র আবারও আমাদের পরমাণু অস্ত্র রাখার বিষয়টি অবৈধ বলে আখ্যা দিয়ে এবং পরমাণু নিরস্ত্রীকরণের জন্য একটি গুরুতর রাজনৈতিক উস্কানি দিচ্ছে।’

বিগত ৩০ বছরেরও বেশি সময় ধরে পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে দেশটির সম্পর্ক নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আইএইএ-র ‘পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার আইনি কর্তৃত্ব বা নৈতিক যুক্তি নেই।’

পরমাণু পরিদর্শন নিয়ে অচলাবস্থার পর ১৯৯৪ সালে উত্তর কোরিয়া আইএইএ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। তারা দাবি করে যে ওয়াশিংটন তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করার জন্য সংস্থাটিকে ব্যবহার করছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি দায়িত্বশীল পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার বর্তমান অবস্থা পরিবর্তন করার জন্য যে কোনো প্রচেষ্টার উদ্যোগের দৃঢ় বিরোধিতা ও প্রত্যাখ্যান করবে পিয়ংইয়ং।’

গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের পর এই বিবৃতি দেওয়া হয়েছে। কিম অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় বলেছিলেন, পিয়ংইয়ং একযোগে পরমাণু বাহিনী ও প্রচলিত সশস্ত্র বাহিনী নির্মাণকে এগিয়ে নেওয়ার নীতি এগিয়ে নেবে।

২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে একটি ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে, উত্তর কোরিয়া বারবার বলেছে যে তারা কখনই তার পরমাণু অস্ত্র ত্যাগ করবে না।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের