সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা

news-image

খাগড়াছড়ির দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদরের লতিবান ইউপির দুর্গম রেজামণিপাড়ায় সোলার প্যানেলের মাধ্যমে স্থাপিত নলকূপ থেকে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করছেন এক আদিবাসী নারী -আমাদের সময়

সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নানা উদ্যোগ নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন ২০৩ ব্রিগেডের খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সেনাবাহিনীকে শুধু নিরাপত্তার বাহিনী হিসেবে নয়, উন্নয়ন সহযোগী হিসেবেও দেখতে হবে। গত বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সদর সেনা জোনের রেজামণিপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ৪নং লতিবান ইউপির দুর্গম রেজামণিপাড়া ও কারিগরপাড়ায় সেনাবাহিনী প্রধানের উপহার সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও সেনাবাহিনী সমানভাবে কাজ করছে। পাহাড়ের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। সেনাবাহিনী সেই লক্ষ্যকে সামনে রেখে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে পাহাড় হবে সমৃদ্ধির ঠিকানা।

৪নং লতিবান ইউপি চেয়ারম্যান ভূমিধর রোয়াজা বলেন, দুর্গম রেজামণিপাড়া এবং কারিগরপাড়ার লোকজন দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খাবার পানি থেকে বঞ্চিত ছিল। সম্মানিত সেনাবাহিনী প্রধান কথা দিয়েছিলেন- আমাদের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করবেন। সেনাবাহিনী প্রধান কথা রেখেছেন এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন হওয়ায় আমরা খুবই আনন্দিত এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।

উল্লেখ্য, গত ২৯ মার্চ খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন দুর্গম রেজামণিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। তখন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেন তিনি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি তাদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ-ব্যবস্থার কথা জানান। তারই অংশ হিসেবে সেনাবাহিনী প্রধানের উপহার হিসেবে দুর্গম রেজামণিপাড়া ও কারিগরপাড়ায় সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়ন করা হয়। এ প্রকল্পের আওতায় রেজামণিপাড়ায় ৩১টি পরিবার, কারিগরপাড়ায় ৮৬টিসহ ১১৭টি পরিবারের ৬ শতাধিক মানুষ সুবিধা ভোগ করছে।

 

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০