,

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। এর মাধ্যমে মাত্র ১২০ টাকা সরকারি ফি জমা দিয়েই বাংলাদেশ পুলিশের চাকরি পেলেন ১৭ তরুণ-তরুণী। ‘সেবার ব্রতে চাকরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে জুন-২০২৫ এর টিআরসি নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়।

গতকার শুক্রবার রাতে লালমনিরহাট পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি, পুলিশ সুপার তরিকুল ইসলাম মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। পরে প্রাথমিকভাবে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অনেকে আবেগে অশ্রুসিক্ত হয়ে পুলিশে যোগদানের অনুভূতি ব্যক্ত করেন।

নির্বাচিত প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, ‘সততা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।’

লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ‘অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল