,

২ নেতাকে বহিষ্কার করল বিএনপি

news-image

অনলাইন ডেস্ক : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কাল বৃহস্পতিবার মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পদ প্রথমে সাময়িকভাবে স্থগিত করা হলেও, পরে নিজেদের সংশোধন না করায় দুজনকেই স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

‎‎স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছে, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অপুর বিরুদ্ধে কাটাসুর নামার বাজার দখল, ফুটপাত ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ জন্য তাদেরকে বহিষ্কার করা হতে পারে। এ ছাড়া মান্নান হোসেন শাহীন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল উরফে পিচ্চি হেলালের অন্যতম সহযোগী।

‎‎দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই দুই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের