,

৪৯তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : ৪৯তম (বিশেষ) বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি।

গত ২১ জুলাই শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারি কলেজে শূন্য পদ ৬৫৩ এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে শূন্য পদ ৩০টি।

২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত এ বিসিএসের আবেদন নেওয়া হয়।

এই বিশেষ বিসিএসে পরীক্ষা হবে সর্বমোট ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। আর বাকি ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য।

এমসিকিউর ২০০ নম্বর বণ্টন হবে প্রার্থী যে বিষয়ের জন্য পরীক্ষা দেবেন, সে বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা আর বাকি ১০০ নম্বর হবে সাধারণ বিষয়ে। সাধারণ বিষয়ে ১০০ নম্বর বণ্টন হবে বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, গাণিতিক যুক্তিতে ১০ ও মানসিক দক্ষতায় ১০ নম্বর। এই পরীক্ষার জন্য মোট সময় থাকবে ২ ঘণ্টা।

এর আগে সরকারি কলেজগুলোর শূন্য পদ পূরণে ১৪, ১৬ ও ২৬তম—এই তিনটি বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল