রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় দায়িত্ব পালনে ১২০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ

news-image

অনলাইন ডেস্ক : ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১২০ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এ পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ‘কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ অনুযায়ী এ কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১১৩টি কেন্দ্রে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। পরীক্ষাকেন্দ্রের ভেতরে ও বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। সরকারি কর্মকমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য সাতজন ম্যাজিস্ট্রেট অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে নিয়োগ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় পিএসসিতে অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত হতে এবং ১৯ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টায় পিএসসি কার্যালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের