রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে সাবেক ২ সেনা কর্মকর্তার পদত্যাগ

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। এর আগে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানান সাবেক এ দুই সেনা কর্মকর্তা।

পদত্যাগের ঘোষণা দেওয়া দুজন হলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন।

সংবাদ সম্মেলনে মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে আসছে। এ বিষয়ে দলের সিনিয়র নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। এনসিপিতে নিজস্ব বলয় তৈরি হয়েছে। এর বাইরে কোনো মতো শোনার মানসিকতা নেই। এমনকি সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দলে যদি পরমতসহিষ্ণুতা না থাকে তবে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না।‘নিজেদের পছন্দসই কাজ করে, অন্যদের দলে কোনো ভূমিকা রাখতে দিতে চায় না। তাই সরে যাচ্ছি। আমরা দুজনই সাবেক সেনা সদস্য, এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলাম। এখন আমরা আর থাকছি না। এখানে কাজ করার মতো অবস্থা নেই।’

মেজর (অব.) আবদুল্লাহ বলেন, ‘আমরা রাজনৈতিক অভিলাষ নিয়ে এনসিপিতে যোগ দিইনি, বরং দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এসেছিলাম, কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্নমতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে।’

তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনক মন্তব্য সহ্য করা এবং নেতৃত্বের সংকীর্ণ মানসিকতা মেনে নেওয়া আর সম্ভব নয়। তাই আজ থেকে এনসিপির সঙ্গে আমাদের আর কোনো সম্পৃক্ততা থাকছে না।’

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের