রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের একটি মডেল: স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ডাকসু নির্বাচন আসলে জাতীয় নির্বাচনের একটি মডেল। এখানে শতভাগ শিক্ষিত লোক ভোট দিচ্ছেন এবং যারা ভোটের কার্য পরিচালনা করছেন, তারা আরও উচ্চশিক্ষিত। তবে জাতীয় নির্বাচনে এত সংখ্যক উচ্চশিক্ষিত লোক ভোট পরিচালনা এবং ভোটার হিসেবে থাকবেন না।’

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে। এটা ডেফিনেটলি একটা মডেল। আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়ায় যাতে নির্বাচনটা (ডাকসু) ভালোভাবে হয়ে যায়।’

তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন একটি ইতিবাচক উদাহরণ তৈরি করবে। সবাই অংশগ্রহণ করছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটি একটি ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে।’

উপদেষ্টা বলেন, ‘ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন। পর্যায়ক্রমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের