বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকালের নাশতায় দুধ খাওয়া কি ভালো?

news-image

লাইফস্টাইল ডেস্ক : সুষম খাবার দুধ। যা আদর্শ খাবার হিসেবে খ্যাতি পেয়েছে। দুধের উপকারিতা বলে শেষ করা যাবে না। ছেলে থেকে বুড়ো— দুধ খায় না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। জনপ্রিয় এই খাবার নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। বিশেষ করে দুধ কখন খাওয়া উচিত এই নিয়ে দ্বন্দ্বের শেষ নেই। কারণ কেউ বলেন সকালে খেলে উপকার মিলবে তো আরেক দল রাতে খাওয়ার কথা বলেন।জানুন পুষ্টিবিজ্ঞানীরা কী বলছেন?

সকালের নাশতায় দুধ খাওয়া কি ঠিক?

অনেকেই নাগরিক ব্যস্ততায় রোজ সকালে অফিসে যাওয়ার সময় দ্রুত নাশতা খান। তাই তো দুধ-কর্নফ্লেক্সের জনপ্রিয়তা বাড়ছে দিনে দিনে। এদিকে আবার অনেকেই সকালে উঠে দুধ চায়ের নেশাটা ছাড়তেই পারছেন না। ফলে দুধ দিয়েই শুরু হচ্ছে অধিকাংশেরই দিন।

সকালে দুধ খাওয়া কি উচিত নয়?

পুষ্টিবিদদের মতে, সকালে দুধ খেলে কারও কারও পেটের সমস্যা হতে পারে। তবে এই সমস্যার সঙ্গে দুধের কতটা যোগ রয়েছে সেটা দেখে নেওয়া জরুরি। কারও যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তাহলে এমন ঘটনা ঘটতে পারে। তবে সাধারণ মানুষের দুধে খেলে পেট গুরগুর করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

‘ল্যাকটোজ’ নিয়ে যত সমস্যা

দুধ খাওয়া মাত্রই একে হজম করার জন্য ল্যাকটেজের ক্ষরণ হয়। আর এই ল্যাকটোজ হল একটি ড্রাইস্যাকারাইড। এটি গ্লুকোজ এবং গ্যালাকটোজ-এর সমন্বয়ে তৈরি। এই এনজাইম দুধের গ্লুকোজকে ভেঙে গ্যালাকটোজে পরিণত করে ও হজম করায়। তবে ল্যাকটেজ ক্ষরণে কোনও সমস্যা তৈরি হলেই বিপত্তি।

কারণ ল্যাকটেজ ঠিকমতো কাজ করতে না পারলে দুধ একেবারেই সহ্য হবে না। তখন ল্যাকটেজ ইনটলারেন্সের কারণে গ্যাস্ট্রিক-অ্যাসিডিটির দাপট বাড়বে। শুধু তাই নয়, বদহজমের সমস্যা লেজুড় হয়ে পেট ফাঁপা, পেটে ব্যথার মতো সমস্যাও ঘাড়ে চাপতে পারে। এমনকি বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে গ্যাস্ট্রোএনন্ট্রোলাইটিসের মতো সমস্যাও হতে পারে।

সকালে কি তবে দুধ না খাওয়াই ভালো?

ব্যাপারটা এতটা সরল নয়। সকালে নিশ্চিন্তে দুধ খাওয়া যেতেই পারে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব গরম না হয়। ঠান্ডা হলে আর কোনও চিন্তাই নেই। আর যদি দুধের কারণে অন্য কোনও সমস্যা না হয়, তাহলে নিশ্চিন্তে গলায় ঢালা যায় এই পানীয়।

গরম দুধ এড়িয়ে চলা উচিত?

গরম দুধ খেলে অ্যাসিডিটির ফাঁদ চওড়া হয়। এমনকি দুধে চা পাতা ও চিনি দিয়ে ফুটিয়ে খেলেও একই ঘটনা ঘটতে পারে। তাই এই ভুল এড়িয়ে চলুন।

দুধ খাওয়ার আসল সময় কখন?

রাতে শোওয়ার সময় এক গ্লাস দুধ খেলে সবথেকে বেশি পুষ্টি পায় শরীর। এমনকী দুধে থাকা মেলাটোনিনের কারণে রাতের ঘুমও হবে ভালো।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি