,

নিরপেক্ষভাবে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ হয়েছে

news-image

অনলাইন ডেস্ক : সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও নিরপেক্ষভাবে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। আজ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও নিরপেক্ষভাবে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করছে। এ বিষয়ে কোনো আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই।

তবে কতগুলো আসনের সীমানা পরিবর্তন হয়েছে সেই সংখ্যা তিনি জানাতে পারেননি। এ সময় দল নিবন্ধন প্রসঙ্গে ইসি আনোয়ারুল আরও বলেন, ‘দল নিবন্ধন কাজ প্রায়ই শেষ। এক সপ্তাহের মধ্যে পরবর্তী প্রক্রিয়া শেষে চলতি মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে। ভোট নিয়ে কোনো প্রকার শঙ্কা নেই। অংশীজনদের সঙ্গে সংলাপ নিয়ে শিগগিরই কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।’

ইসি আনোয়ারুল জানান, রোডম্যাপ মোতাবেক ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসের শেষার্ধ থেকেই অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হওয়ার কথা।

সংবিধান ও বিদ্যমান আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম জানান, প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হবে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে