,

নবীনগরে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেলো বৃদ্ধের

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাছ বোঝাই পিকআপ ভ্যানের চাপায় ধন মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকাল নয়টার দিকে উপজেলার জিনদপুর ইউনিয়নের বটতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধন মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের মেরকুটা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল নয়টার দিকে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে বটতলী বাসস্ট্যান্ড এলাকা পার হচ্ছিল। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি ধন মিয়াকে চাপা দিয়ে খালে পড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় ধন মিয়াকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম জানান, খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের