,

জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের পটিয়া থানা এলাকার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরীর কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বহদ্দারহাট থেকে মুরাদপুরগামী সড়কে জুলুসের বহর জিইসি মোড় ঘুরতে গিয়ে ভিড়ের মধ্যে বেশ কয়েকজন নিচে পড়ে যান। এসময় পদদলিত হয়ে আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পাশাপাশি লাগোয়া নালায় একটি অস্থায়ী স্টিলের সাঁকো ভেঙে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।

মৃত আইয়ুব আলীর নিকটাত্মীয় পটিয়া উপজেলার বিএনপি নেতা মো. ইসমাইল বলেন, জশনে জুলুস উপলক্ষে আয়োজিত র‌্যালিটি মুরাদপুর এলাকায় মোড় নেওয়ার সময় অতিরিক্ত লোকজনের চাপে তিনি পদদলিত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মূলত হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে