রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাস খালে, নিহত বেড়ে ৫

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : নোয়াখালী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে ডুবে যায়। এ ঘটনায় নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

আজ শনিবার দুপুর ১টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতরা হলেন- মোরশেদ আলম, জয়নাল আবেদিন, হুমায়ুনুর রশীদ, মাজেদ ও রিপন। তারা চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে যায়। দুর্ঘটনার পর ৪ ঘণ্টা পর খাল থেকে বাসটি উঠানো হয়েছে।

তবে দুর্ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে ঘটনার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর ডুবুরি দল এসে কেউ নিখোঁজ রয়েছে কি না, তা নিশ্চিতে কার্যক্রম চালাচ্ছেন। তবে এ ঘটনায় উত্তেজিত রয়েছেন স্থানীয় জনগণ। তাদের দাবি, ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে আসায় ক্ষতি বেশি হয়েছে।

এ প্রসঙ্গে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, বাস খালে ডুবে পাঁচজন নিহত হয়েছেন। কেউ নিখোঁজ রয়েছেন কি না, সেজন্য ডুবরি দল কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের