সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনের কাছে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির ১৮১৪ নম্বর কোচের ২টি চাকা লাইনচ্যুত হলে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ট্রেনটি আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসার পথে তালশহর রেলস্টেশন এলাকায় চাকা দুটি লাইনচ্যুত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন আরো বলেন, যেহেতু ডাউন লাইনে ট্রেনটি আটকে আছে সেখানে লোপ লাইনে ট্রেন চলাচল করতে পারবে। তবে দ্রুতই তিতাস ট্রেনটি লাইনচ্যুত বগিটিকে রেখে বাকি বগিগুলো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এদিকে ট্রেন চাকাদুটি লাইনচ্যুত হওয়ার বিকট শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন যাত্রীরা। তাড়াহুড়ো করে যাত্রীরা ট্রেন থেকে নেমে নিরাপদে আশ্রয় নেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান