মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষদের প্রতি অভিনেত্রী তামান্না ভাটিয়ার অনুরোধ

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি বিজয় বর্মার সঙ্গে সম্পর্ক ভেঙেছে ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার। এরপর থেকেই নানা সময়ে পুরুষদের নিয়ে মন্তব্য করছেন দক্ষিণী এই অভিনেত্রী। কদিন আগে তামান্না জানিয়েছিলেন, তার জীবনে আসা সব পুরুষই অসাধারণ। এবার করলেন একটি অনুরোধ।

অ্যামাজন প্রাইম ভিডিওর ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ সিরিজে শিখা নামের এক চরিত্রে অভিনয় করবেন তামান্না। গত শুক্রবার মুম্বাইয়ের সিরিজের ট্রেলার উন্মোচন করা হয়।

সেখানে তামান্না বলেন, ‘এই চরিত্র আমাকে অন্য রকমভাবে মেলে ধরার সুযোগ দিয়েছে। সব সময় বলা হয়, এক পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে। আমি মনে করি, নারীর সফলতার পেছনেও পুরুষের সমর্থন সমানভাবে জরুরি। আমার বাবা আমার জীবনে বিশাল এক সাপোর্ট সিস্টেম। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, তার পেছনে বাবা আর ভাইয়ের অবদান অনেক। তাদের মতো সুন্দর মননের পুরুষ আমার জীবনে আছেন বলেই আমি এগোতে পেরেছি।’

এরপর দক্ষিণী অভিনেত্রী বলেন, ‘আমি সব পুরুষকে বলতে চাই, তারা যেন তাদের ঘরের মেয়েদের পাশে দাঁড়ান, তাদের স্বপ্ন পূরণের সাহস জোগান।’

সম্প্রতি টানা দু’বছর বিজয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন এই নায়িকা। ‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল তাদের। সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক ছিল না তাদের। বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে পৌঁছে যেতেন তারা।

টানা দু’বছর প্রেমে থাকার পরে সেই সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, তামান্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি অভিনেতা। যদিও এই বিষয়ে তামান্না নিজে কোনও কথা বলেননি এখনও।

 

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

আগামী বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ফিফার বিরুদ্ধে নতুন মামলা করলেন প্লাতিনি

কিউবার উপকূলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এইচ-ওয়ান-বি ভিসার এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করলেন ফেডারেল আদালত

স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশ নিতে পারবেন সবাই: জাহেদ উর রহমান

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্ট রায় আপিলে স্থগিত

অনার্সে বাংলা, ইতিহাস, দর্শন বাতিলের গুজব ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়