,

হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয়েছিল : মির্জা ফখরুল

news-image

স্টাফ রিপোর্টার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারাই আঘাত করুক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয়েছে, এটা খুব পরিষ্কার। তিনি আগের চেয়ে অনেক ইমপ্রুভ কিন্তু ক্রিটিকাল অবস্থায় আছে। তার যে জায়গাগুলো ইনজুরি হয়েছে সেই জায়গাগুলো খুব ফ্যাটাল। তার ব্রেনেও ইনজুরি হয়েছে ব্লিডিং হয়েছে।

তিনি আরও বলেন, চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি, সব ঠিকঠাক আছে। এখানে কিছুদিন রেস্ট নেওয়ার পরে বাইরে ইভ্যালুয়েশনের দরকার। তিনি এখনো খেতে পারছেন না। তাকে পাইপ দিয়ে লিকুইড খেতে হয়। তার রিকভারি হতে সময় লাগছে। তাকে ইভ্যালুয়েশনের জন্য দেশের বাইরে পাঠানো দরকার।

বিএনপি মহাসচিব বলেন, অভ্যুত্থানের পরেও ল’ ইনফোর্সিং এজেন্সিস যদি আমাদের নেতাদের ওপরে এভাবে আক্রমণ করে তাহলে সাধারণ মানুষকে কী করছে চিন্তা করেন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। দ্রুত চিফ অ্যাডভাইজার যে বিচার বিভাগীয় তদন্ত দিয়েছেন সেটা দ্রুত শেষ করে ব্যবস্থা নেওয়া উচিত। আমি সরকারের কাছে বলি, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে তাকে পাঠানো উচিত।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়