,

টঙ্গীতে দুই থানার ওসিকে একযোগে বদলি

news-image

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ সদরদপ্তরের নির্দেশক্রমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে।

গতকাল রবিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ সদরদপ্তরের নির্দেশক্রমে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে সিলেট রেঞ্জে এবং টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।

 

তবে হঠাৎ টঙ্গীর দুটি গুরুত্বপূর্ণ থানার ওসিকে একসঙ্গে সরিয়ে দেওয়ার বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়ে জিএমপি বা সদরদপ্তরের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল