,

যমুনায় জামায়াতের প্রতিনিধি দল

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বাধীন চার সদস্যের এক প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে।

রোববার (৩১ আগস্ট) বিকেল সোয়া ৪টায় তারা যমুনায় আসেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।

এদিন বিকেল সাড়ে ৪টার দিকে নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলামী এবং এনসিপিকে আলোচনার জন্য ডেকেছেন।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিকেল ৩টায় বিএনপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুরে জানানো হয় বিএনপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক হবে। সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সন্ধ্যা ৬টায় এনসিপি বৈঠকে অংশগ্রহণ করবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে