সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ চট্টগ্রামের প্রতিটি আসনে জামায়াতের বিজয়ের জন্য কাজ করতে হবে : শাহজাহান চৌধুরী

news-image

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা :  বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দক্ষিণ চট্টগ্রামের সবকটি আসনে জামায়াত ইসলামির প্রার্থীরা বিজয়ী হতে পারে মতো করে নেতাকর্মীদের কাজ করতে হবে।

তিনি বলেন, ২০১৩ সালে আল্লামা সাঈদীর আন্দোলনের সময় সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে কক্সবাজার ও বান্দরবানসহ পুরো দক্ষিণ চট্টগ্রামকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে সাতকানিয়ায় সাঙ্গু সাংগঠনিক থানার উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সাঙ্গু সাংগঠনিক থানার আমীর মাস্টার সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন যুব বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শাহাদত হোসাইন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা. আব্দুল জলিল, জেলা যুব বিভাগের সেক্রেটারি শাহাদত হোসাইন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার নায়েব আমির অধ্যাপক জয়নাল আবেদীন, সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ ইলিয়াছ, চন্দনাইশ উপজেলা জামায়াতের আমীর কুতুব মাওলানা উদ্দিন, বাজালিয়া ইউনিয়ন আমীর মাশুকুর রহমান ও কালিয়াইশ ইউনিয়ন আমীর আবুল বশর সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০