রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত আছে, শঙ্কা রয়েছে : মির্জা ফখরুল

news-image

স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক, তবে বর্তমানে মানুষ বিভ্রান্তিতে পড়ছে এবং নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সবসময় বলি, নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। বিভিন্নভাবে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য। বিদেশেও এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার।

নেতাকর্মীদের প্রতি উদ্দেশ্য তিনি বলেন, আপনারা মনে করবেন না, আপনারা ক্ষমতায় চলে এসেছেন। এটা অনেকেই মনে করছেন। মনে করছে বলে ওই দুর্বৃত্তায়নগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। সেগুলোকে ওভারকাম করে ঐক্য দিয়ে , ভালো কাজ দিয়ে কিন্তু জনগণের কাছে যেতে হবে।

ফখরুল বলেন, মানুষ একটা পরিবর্তন চায়। যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে। আর এই পরিবর্তনটা বিএনপির কাছে চায়। সুতরাং বিএনপিকে এই পরিবর্তনটা দিতে হলে নেতাকর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের অপেক্ষায় আছি। রাজনৈতিক দলগুলো যদি এগিয়ে নিয়ে যায়, তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি হতাশার কথা বলেছিলাম, কিন্তু কাছের লোকজন ভর্ৎসনা করেছে। আমাদের লড়াই যেন ম্লান হয়ে যাচ্ছে।

ফখরুল বলেন, প্রথম সংস্কার করছি আমরা, সংস্কারের কথা প্রথম বিএনপি বলেছে, বাংলাদেশের যা কিছু পরিবর্তন শুরু বিএনপির মাধ্যমে, বাংলাদেশের জন্মের শুরুতেই তো মুক্তিযুদ্ধের ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছ থেকে আসে।

তিনি অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা করে বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে চায়। বিএনপিকে কেউ খারাপ বলতে পারে, এমন কাজ করে, এটি বলার সুযোগ কাউকে দেওয়া যাবে না। মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে রয়েছে। বিএনপিকে মানুষের জন্য পরিবর্তন এনে দিতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই কাঙ্খিত রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ইতি প্রকাশনের প্রকাশক মো. জহির দীপ্তি এবং গ্রন্থের লেখক সৈয়দা ফাতেমা সালাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের