বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরল ভারতে পাচার হওয়া ১৭ কিশোর-কিশোরী

news-image

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ১৭ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। এর মধ্যে ১০ জন কিশোর ও ৭ জন কিশোরী।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

দেশে ফেরা কিশোর-কিশোরীরা হলেন- দীপা মনি (১৫), মইন খান (১৩), নুর আলম (১৫), হৃদয় মণ্ডল (১৫), ইমরান শেখ (১৭), মেহেদী হাসান (১৭) নাইদ মোড়ল (১৯), ফয়সাল শেখ (১৩), রানা (১৭), মালিকা রানী (১৭), শামীমা আক্তার (১৪), শারা জান্নাত (১৮), ইমু খাতুন(১৪), মিথিলা আক্তার(১৭), সায়েম জোমাদ্দার (১০), কোমল সরদার (২১) ও নুরজাহান খাতুন (১৮)।

তারা চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, গোপালগঞ্জ, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, খুলনা নড়াইল, বাগেরহাট, লালমনিরহাট, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর, পাবনা, বাগেরহাট ও নওগাঁ জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, ‘ভালো কাজের আশায় তিন বছর বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে মুম্বাই ও চেন্নাই গিয়েছিল। সেখানে পুলিশের হাতে আটক হয় তারা। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আদালত তাদের দুই বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের তিনটি এনজিও সংস্থা যথাক্রমে কিশলয় হোম, সুকর্না হোম, লিলুয়া হোম তাদের দায়িত্ব নিয়ে শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বুধবার বিকেলে তারা দেশে ফিরে।’

তিনি আরও বলেন, ‘ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তিনটি এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও মহিলা আইনজীবী সমিতি তাদেরকে গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।’

রাইটস যশোরের সাইকোসোস্যাল কাউন্সিলর জাওয়াদুল করিম জানান, ফেরতদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করা হয়েছে। তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি