,

বহুমাত্রিক সম্পর্ক গড়তে একমত ঢাকা-ইসলামাবাদ: পররাষ্ট্র উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-ইসলামাবাদ বহুমাত্রিক সম্পর্ক গড়তে একমত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, ঢাকা-ইসলামাবাদ বহুমাত্রিক সম্পর্ক গড়তে একমত। উভয় দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, বাংলাদেশের পাওনা পরিশোধ ও বাংলাদেশে আটকেপড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি বৈঠকে তোলে বাংলাদেশ। তবে এসব বিষয়ে সমাধান হওয়া উচিত বলে মনে করে পাকিস্তান। এজন্য অন্য কোনো সময় অনিষ্পত্তি বিষয়গুলো নিয়ে আলোচনায় বসতে চায় দেশটি।

রবিবার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে আগ্রহী ঢাকা-ইসলামাবাদ। অমীমাংসিত ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। যোগাযোগ, স্বাস্থ্য শিক্ষা কৃষিসহ নানা খাতে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে। প্রত্যাবাসন ইস্যুতে পাকিস্তানের সমর্থন চাওয়া হয়েছে। সার্কসহ বিভিন্ন বহুপাক্ষিক আঞ্চলিক ফোরাম নিয়ে আলোচনা হয়েছে।

পাকিস্তান বাংলাদেশের সাধারণ নাগরিকদের একদিনের মধ্যে ভিসা দেবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

এর আগে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়ে গেছে বলে মন্তব্য করেন ঢাকা সফররত পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই, ১৯৭৪ সালে প্রথমবারের মতো একাত্তর ইস্যুর নিষ্পত্তি হয়েছে। ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ এখানে (বাংলাদেশে) এসে প্রকাশ্যে এবং খোলামনে দুঃখ প্রকাশের মধ্যে দিয়ে সমাধান হয়। ফলে বিষয়টির দুইবার সমাধান হয়েছে। একবার ১৯৭৪ এ, আরেকবার ২০০০ এর শুরুতে।’

তিনি বলেন, ‘ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

গত শনিবার দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল