,

ইসরাইলঘনিষ্ঠ ৬ সন্ত্রাসীকে হত্যার দাবি ইরানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশে অভিযান চালিয়ে ছয়জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে ইরানি বাহিনী। তাদের দাবি, নিহতরা চিরশত্রু ইসরাইলের সঙ্গে যুক্ত একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ সদস্য। খবর আরব নিউজের।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ‘বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় ছয় হামলাকারী নিহত হয়েছেন এবং আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।’

প্রতিবেদনটিতে অভিযানটি কোথায় বা কখন হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান অঞ্চলটি বহুদিন ধরেই মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের কেন্দ্রস্থল।

আইআরএনএ জানিয়েছে, অভিযানে টার্গেট করা গোষ্ঠীটি ইহুদি মতবাদে বিশ্বাসী এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ‘নথি’ পাওয়া গেছে এবং এই গোষ্ঠীটি ইরানের পূর্বাঞ্চলে একটি ‘গুরুত্বপূর্ণ’ স্থাপনার ওপর হামলার পরিকল্পনা করছিল।

প্রতিবেদন অনুসারে, ‘মূল অপারেশন টিমটি’ ছিল সাতজন বিদেশি সন্ত্রাসী নিয়ে গঠিত, তবে তাদের জাতীয়তা উল্লেখ করা হয়নি। এই গোলাগুলিতে দুই গোয়েন্দা কর্মকর্তা ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইআরএনএ।

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল