,

রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী আনিসুল-মেনন

news-image
আদালত প্রতিবেদক : যাত্রাবাড়ী থানার মেহেদী হাসান হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. কাউসার হুসাইন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ২০ জানুয়ারি এ মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২০ আগস্ট তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে ১৮ জুলাই কমপ্লিট শাটডাউনে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় আন্দোলনে অংশ নেন মেহেদী হাসান। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড